গাছ-ই জীবন( গাছ নিয়ে একগুচ্ছ সবুজ সচেতনতার স্লোগান) রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক।
১.সবুজ পাতার অবুঝ হাসি
গাছ তোমাকে ভালোবাসি।
২. বন্ধু মেলে হরেকরকম
গাছের মত নাই।
৩. গাছ আছে তাই আমরা আছি
এসো গাছকে ভালোবাসি।
৪. গাছ যোগায় অন্ন
আমরা তাই ধন্য।
৫. মোদের প্রাণ গাছের দান।
৬. বৃষ্টি বোঝে গাছের ভাষা
সবুজ পাতার সাথে তার ভালোবাসা।
৭. ভালোভাবে ধরার বুকে বাঁচতে যদি চাও
আদর করে যত্ন করে গাছ লাগিয়ে যাও।
৮. প্রাণ জুড়ানো গাছের ছায়া
কোথায় পাবো বল
গাছ ছাড়া কে জোগাবে
মিষ্টি মধুর ফল।
---------------------------
বি : দ্রঃ :
আমার লেখা এই স্লোগান গুলি ২০০৮ সালে প্রকাশিত আমার বই ' আমি আসছি ' তে আছে।
সত্যিই গাছেই আমাদের জীবন।একটি গাছ একটি প্রাণ।
ReplyDelete